প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 16, 2025 ইং
মহান বিজয় দিবস পালিত

মুহাম্মদ মিজান বিন তাহের,
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী আধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান "বাঁশখালী শিশু নিকেতন" এর উদ্যোগে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাঁশখালী পৌরসভা সদরস্থ এ.বি.সিটি সেন্টারের ২য় তলায় স্কুলের হল রুমে বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বাঁশখালী শিশু নিকেতনের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভার আলোচনায় অংশ নেন একাডেমি প্রধান জনাবা খদিজা বেগম,জনাবা সাকি সোলতানা,জনাবা লাভলী চৌধুরী প্রমুখ অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মেহেরুন্নিছা,চুমকী ভট্টাচার্য, শামীমা সোলতানা,তানজিনা আক্তার,রীতা দাশ সভায় বক্তাগণ বিজয়ের এই মহান দিনে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র ছাত্রীদেরকে দেশ গঠনের জন্য নিজেকে তৈরি করার আহবান জানান।প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র গঠনের সাথে সাথে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে তৈরি করার উদাত্ত্ব আহবান জানান এবং বিভিন্ন ইভেন্টে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট